আমরা কীভাবে আপনার ডেটা সংগ্রহ, ব্যবহার এবং সুরক্ষিত করি
আমরা চাই, U-Report On the Move-এ আপনি নিরাপদ ও নিশ্চিত বোধ করুন যে আপনার ব্যক্তিগত গোপনীয়তার প্রতি আমরা শ্রদ্ধাশীল। এই গোপনীয়তা নীতিমালা পড়ার জন্য অনুগ্রহ করে কয়েক মিনিট সময় নিন।
এই নীতিমালার আওতায় কী কী বিষয় রয়েছে
⚠️ গুরুত্বপূর্ণ: আপনার পুরো নাম, ঠিকানা, স্কুলের নাম, ফোন নম্বর, ইমেইলের ঠিকানা বা সোশ্যাল মিডিয়া প্রোফাইলের মতো তথ্য কখনই শেয়ার করবেন না।
U-Report On the Move সোশ্যাল মিডিয়ায় আপনি প্রকাশ্যে কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করলে তা অন্যদের কাছে দৃশ্যমান থাকবে। অন্যরা সেই তথ্য কীভাবে ব্যবহার করবে তার জন্য আমরা দায়ী নই, তাই আপনি কী পোস্ট করছেন সে বিষয়ে অনুগ্রহ করে সতর্ক থাকুন। আপনি যদি আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে কোনো ব্যক্তিগত তথ্য পোস্ট করেন, তবে আমরা যত দ্রুত সম্ভব তা সরিয়ে ফেলব।
এই নীতিমালায় যখন আমরা "আমরা" বা "আমাদের" বলি, তখন আমরা ইউনিসেফকে (UNICEF)-কে বোঝাই। এই নীতিমালায় যখন আমরা "আপনি" বা "ব্যবহারকারী" বলি, তখন আমরা আপনাকে, অর্থাৎ U-Report On The Move-এর ব্যবহারকারীকে বোঝাই।
এই নীতিমালার আওতায় কী কী বিষয় অন্তর্ভুক্ত নয়
এই নীতিমালা নিম্নের বিষয়গুলো আওতাভুক্ত করে না:
🔘 U-Report On The Move-এর সাথে যোগাযোগ করার জন্য আপনি যেসব মেসেজিং অ্যাপ এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম (যেমন: WhatsApp, Facebook ইত্যাদি) ব্যবহার করেন, তাদের দ্বারা সংগৃহীত তথ্য। এসব অ্যাপের নিজস্ব কিছু গোপনীয়তা নীতিমালা রয়েছে।
🔘 অন্যান্য যেসকল প্রতিষ্ঠানের ওয়েবসাইটগুলির সাথে U-Report On The Move লিঙ্ক করতে পারে। এসব সাইটের নিজস্ব কিছু গোপনীয়তা নীতিমালা রয়েছে।
আমরা আপনাকে অন্যান্য অ্যাপ এবং সাইটগুলির গোপনীয়তা নীতিমালা পড়তে দৃঢ়ভাবে উৎসাহিত করছি।
আমরা কীভাবে আপনার ব্যক্তিগত তথ্য রক্ষা করি?
আমরা সম্ভাব্য সর্বনিম্ন পরিমাণ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। U-Report On the Move-এর লক্ষ্য হলো আপনাকে সহায়তা করা, আপনাকে নিরাপদ বোধ করানো এবং আপনার প্রয়োজনে সাহায্য পেতে সহায়তা করা।
এখানে আমাদের প্রতিশ্রুতিগুলো দেওয়া হলো:
🔘 আমরা এই নীতিমালায় বর্ণিত উদ্দেশ্য ব্যতীত অন্য উদ্দেশ্যে আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করব না।
🔘 আমরা কখনোই আপনার ব্যক্তিগত তথ্য বিক্রি করব না।
🔘 আমরা আপনার ব্যক্তিগত তথ্য প্রয়োজনের চেয়ে বেশি সময় ধরে রাখব না।
🔘 আমরা আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য সমস্ত যুক্তিসঙ্গত প্রযুক্তিগত এবং সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করি।
🔘 যখন আমরা U-Report On the Move-এর তথ্য হোস্ট করার জন্য বহিরাগত সংস্থাগুলি ব্যবহার করি, তখন আমরা নিশ্চিত করি যে তারা আমাদের অনুরূপ সুরক্ষা মান অনুসরণ করে।
U-Report On the Move কী কী ধরণের তথ্য সংগ্রহ করে?
"ব্যক্তিগত তথ্য" বলতে এমন যেকোনো তথ্যকে বোঝায় যা আমাদের কোনো ব্যক্তিকে শনাক্ত করতে সাহায্য করে যেমন নাম, পরিচয়পত্রের নম্বর, ভৌগোলিক অবস্থান, বা অনলাইন আইডেন্টিফায়ার।
A. আপনি যখন U-Report On the Move-এর জন্য নিবন্ধন করেন
U-Report On the Move-এর নিবন্ধন প্রক্রিয়ায় আপনার কাছে কোনো ব্যক্তিগত তথ্য চাওয়া হবে না। আমরা আপনার কাছে কেবল নিম্নোক্ত তথ্যগুলোই জানতে চাইব:
🔘আপনার জন্মভূমি
🔘আপনার বর্তমান অবস্থান
🔘আপনার বয়স
🔘আপনার জেন্ডার
এই তথ্যটি ইউনিসেফ এবং এর পার্টনারদের এটা বুঝতে সাহায্য করে যে কারা U-Report On The Move ব্যবহার করছেন, এবং আপনাকে আপনার প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক তথ্য পাঠাতে সহায়তা করে।
B. স্বয়ংক্রিয়ভাবে সংগৃহীত তথ্য
যখন আপনি U-Report On The Move-এ নিবন্ধন করেন অথবা এর সাথে যুক্ত হন, তখন প্ল্যাটফর্মটি স্বয়ংক্রিয়ভাবে নিচের বিষয়গুলো রেকর্ড করে:
🔘 আপনার সোশ্যাল মিডিয়া আইডি (আপনি যদি WhatsApp, Facebook Messenger বা অন্যান্য মেসেজিং অ্যাপ ব্যবহার করেন)।
এই তথ্যগুলো U-Report On The Move-কে আপনার সাথে যোগাযোগ করতে, আপনাকে বিভিন্ন জরিপে অংশগ্রহণের আমন্ত্রণ জানাতে এবং আপনার জন্য প্রয়োজনীয় তথ্য পাঠাতে সাহায্য করে। U-Report On The Move-এর ব্যবস্থাপকরা আপনার পরিচয় জানতে পারবে না: তাঁরা আপনার ফোন নম্বর বা ইউজারনেম দেখতে পারেবেন না।
বিশেষ দ্রষ্টব্য: আপনি যদি Facebook Messenger ব্যবহার করেন, তবে আপনার Facebook অ্যাকাউন্টের নামটি U-Report On The Move-এর ব্যবস্থাপকদের কাছে দৃশ্যমান হতে পারে; তবে আপনাকে শনাক্ত করার জন্য এটি ব্যবহার করা হবে না।
C. আপনি U-Report On The Move-এর সাথে যে তথ্য শেয়ার করেন
আমরা U-Report On The Move চ্যানেলের মাধ্যমে আপনার শেয়ার করা তথ্যও সংগ্রহ ও ব্যবহার করি, যার মধ্যে রয়েছে::
🔘জরিপের প্রশ্নগুলোর উত্তর বা আপনার মতামত
🔘চ্যাটবটগুলোর সাথে আপনার কথোপকথন বা যোগাযোগসমূহ
🔘প্ল্যাটফর্মে আপনার পাঠানো অন্যান্য মেসেজ বা বার্তা
এই তথ্যের মধ্যে কোনো ব্যক্তিগত ডেটা অন্তর্ভুক্ত থাকবে না, যদি না আপনি নিজে থেকে তা প্রদান করেন। এই কারণে আমরা আপনাকে U-Report On the Move-এর সাথে যোগাযোগ করার সময় ব্যক্তিগত তথ্য অন্তর্ভুক্ত না করতে বলছি।
আমরা কিভাবে ওয়েবসাইট এবং অ্যাপ ব্যবহার করি
ওয়েবসাইট
আপনি যখন আমাদের ওয়েবসাইট ভিজিট করেন, তখন আমরা 'কুকিজ' (আপনার ডিভাইসে সংরক্ষিত ছোট টেক্সট ফাইল)-এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কিছু তথ্য সংগ্রহ করি। সংগৃহীত তথ্যের মধ্যে রয়েছে:
🔘আপনার আইপি অ্যাড্রেস
🔘আপনার আনুমানিক অবস্থান
🔘আপনি যে ধরনের ব্রাউজার ব্যবহার করেন
🔘আপনার ডিভাইসের অপারেটিং সিস্টেম
🔘আপনি কীভাবে সাইটটি ব্যবহার করেন
আপনি যদি কুকিজ ব্যবহার করতে না চান, তবে সেগুলি প্রত্যাখ্যান করতে আপনি আপনার ব্রাউজার সেটিংস পরিবর্তন করতে পারেন।
আমরা এই তথ্যগুলো সমষ্টিগতভাবে ব্যবহার করি (অর্থাৎ সাধারণ ডেটা হিসেবে, যা কোনো নির্দিষ্ট ব্যক্তির সাথে যুক্ত নয়) যাতে সাইটটি পরিচালনা ও উন্নত করা যায় এবং জালিয়াতি বা প্রতারণা রোধ করা যায়।
অ্যাপ
অ্যাপটিতে আমরা আপনার ব্যবহৃত ডিভাইস সম্পর্কে তথ্য সংগ্রহ করি, যেমন:
🔘ফোনের মডেল
🔘অপারেটিং সিস্টেম
🔘ভাষা
🔘ভৌগোলিক অবস্থান
🔘সেশনের সময়কাল
আপনার তথ্য কীভাবে সংরক্ষণ করা হয়?
আপনার জরিপের উত্তর, চ্যাটবটের সাথে কথোপকথন এবং নিবন্ধনের তথ্য সংরক্ষণের জন্য আমরা একটি বিশ্বস্ত অংশীদার TextIt ব্যবহার করি। TextIt চুক্তিবদ্ধভাবে আপনার ডেটার এমনভাবে সুরক্ষা দিতে বাধ্য, যা আমাদের সুরক্ষা পদ্ধতির মতোই।
আপনার প্রতিক্রিয়াগুলি আপনি যে অ্যাপটি ব্যবহার করেন তার চ্যাটেও সংরক্ষণ করা যেতে পারে (যেমন WhatsApp বা Facebook)। আপনি যদি কোনো সংবেদনশীল বিষয়ে জরিপে অংশ নিয়ে থাকেন, তবে আপনার গোপনীয়তা বজায় রাখতে আপনি কথোপকথনটি মুছে ফেলার বিষয়টি বিবেচনা করতে পারেন।
U-Report On the Move কতদিন পর্যন্ত আপনার তথ্য সংরক্ষণ করে?
আমরা আপনার ব্যক্তিগত তথ্য শুধুমাত্র ততক্ষণ পর্যন্ত সংরক্ষণ করি যতক্ষণ তা সংগ্রহের উদ্দেশ্য পূরণের জন্য প্রয়োজন, অথবা আইনি বাধ্যবাধকতা মেনে চলার জন্য আবশ্যক।
কীভাবে এবং কেন U-Report On The Move আপনার তথ্য শেয়ার করতে পারে?
আপনার তথ্যের গোপনীয়তা রক্ষা করা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত শুধুমাত্র ব্যক্তিগত নয় এমন এবং সমষ্টিগত তথ্য শেয়ার করি—অর্থাৎ, এমন সাধারণ ডেটা যা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে শনাক্ত করে না।
আমরা যাদের সাথে সবগুলি ডেটা শেয়ার করতে পারি:
🔘ইউনিসেফের পার্টনার এবং ইউনিসেফের কান্ট্রি অফিসগুলি, যারা তরুণদের যুক্ত রাখতে সমর্থন এবং স্থানীয় সিদ্ধান্ত ও প্রকল্পগুলিকে অনুপ্রাণিত করবে।
🔘তৃতীয়-পক্ষ পরিষেবা প্রদানকারী, যারা আমাদের ওয়েবসাইট পরিচালনা ও ডেটা বিশ্লেষণ করতে বা ইমেল পাঠাতে সাহায্য করে।
আমাদের কাছে থাকা সীমিত ব্যক্তিগত তথ্য শুধুমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতে এবং সুনির্দিষ্ট, প্রয়োজনীয় উদ্দেশ্যে শেয়ার করা হয়:
🔘আপনার অনুমতি নিয়ে, উদাহরণস্বরূপ যদি আপনার জরুরি কোনো সহায়তার প্রয়োজন হয়।
🔘আইনি বাধ্যবাধকতা মেনে চলতে, অথবা কারো অধিকার, গোপনীয়তা বা নিরাপত্তা রক্ষা করার জন্য।
ব্যক্তিগত তথ্যে প্রবেশাধিকার পাওয়া যেকোনো তৃতীয় পক্ষ আমাদের মতো চুক্তিবদ্ধভাবে ডেটা সুরক্ষার এবং গোপনীয়তা সুরক্ষার নিয়ম মেনে চলতে বাধ্য।
আপনার তথ্য কতটা নিরাপদ?
আপনার ব্যক্তিগত তথ্য অননুমোদিত প্রবেশ বা ব্যবহার থেকে রক্ষা করতে আমরা সরাসরি এবং ইলেকট্রনিক—উভয় ধরনের অনেক পদক্ষেপ গ্রহণ করি। তবে আমরা ১০০% গ্যারান্টি দিতে পারি না যে আপনার তথ্য সবসময় সম্পূর্ণ নিরাপদ থাকবে।
নিজেকে সুরক্ষিত রাখতে আপনি নিচের পদক্ষেপগুলো গ্রহণ করতে পারেন:
🔘আপনার ফোন অ্যাক্সেস করতে একটি PIN কোড বা পাসওয়ার্ড ব্যবহার করুন। আপনার জন্মের তারিখ বা নাম ব্যবহার করবেন না।
🔘U-Report On the Move-এ বার্তা পাঠাতে আপনি যে অ্যাপগুলি ব্যবহার করেন তার জন্য একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। আপনার পাসওয়ার্ড কারো সাথে শেয়ার করবেন না।
🔘জনসাধারণের জন্য উন্মুক্ত Wi-Fi নেটওয়ার্ক ব্যবহার করে U-Report On the Move-এ যুক্ত হওয়ার সময় সতর্ক থাকুন, কারণ এই নেটওয়ার্কগুলো অনিরাপদ হতে পারে।
🔘আপনার ডিভাইসটি হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে তা থেকে সমস্ত তথ্য মুছতে আপনাকে অনুমতি দেয় এমন ফিচার চালু করুন।
U-Report On the Move ব্যবহারকারী হিসাবে আপনার অধিকারগুলো কী?
আপনার নিম্নলিখিত অধিকারগুলো রয়েছে:
🔘U-Report On The Move সার্ভারে সংরক্ষিত আপনার ব্যক্তিগত তথ্যের জন্য অনুরোধ করার অধিকার। 🔘আপনি এটি পরিবর্তন করতে, মুছে ফেলতে অথবা এর ব্যবহার প্রত্যাখ্যান করতে পারেন। এটি করার জন্য, যেকোনো U-Report On the Move চ্যানেলের মাধ্যমে MYDATA সেন্ড করুন।
🔘U-Report On The Move ব্যবহারের সময় আপনার অধিকারগুলো সম্পর্কে জানার অধিকার।
🔘যেকোনো সময় আপনার নিবন্ধন এবং সংরক্ষিত ডেটা মুছে ফেলার অনুরোধ করার অধিকার। এটি করার জন্য যেকোনো U-Report On the Move চ্যানেলের মাধ্যমে DELETEME সেন্ড করুন।
🔘জরিপে অংশগ্রহণ করবেন কি করবেন না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার।
আপনার তথ্যগুলি অনুরোধ করতে: আপনার তথ্য মুছে ফেলতে MYDATA সেন্ড করুন: প্ল্যাটফর্ম ছেড়ে যেতে DELETEME সেন্ড করুন: QUIT সেন্ড করুন
আপনি কীভাবে U-Report on the Move ব্যবহার করা বন্ধ করতে পারেন এবং আপনার ডেটা মুছে ফেলতে পারেন?
আপনার রেজিস্ট্রেশন এবং সংরক্ষিত সমস্ত ডেটা যেকোনো সময় মুছে ফেলার অনুরোধ করার অধিকার আপনার রয়েছে। এটি করতে, যেকোনো U-Report On The Move চ্যানেলের মাধ্যমে ((Facebook Messenger, Instagram, WhatsApp, Telegram) 'QUIT' লিখে পাঠান। যারা প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, আমরা নির্দিষ্ট সময় অন্তর অন্তর সেসব কন্টাক্ট মুছে ফেলি।
গোপনীয়তা নীতিতে পরিবর্তন
আমরা পর্যায়ক্রমে আমাদের নিরাপত্তা ব্যবস্থা এবং এই গোপনীয়তা নীতি পর্যালোচনা করি। আমরা যদি কোনো কিছু পরিবর্তন করি, তবে আমরা আমাদের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি পোস্ট করব। পরিবর্তনগুলি প্রকাশের সাথে সাথেই কার্যকর হয়। আমরা আপনাকে নিয়মিত এই নীতিমালাটি পর্যালোচনা করার জন্য উৎসাহিত করি। কোনও পরিবর্তনের পরও সাইট ব্যবহার চালিয়ে যাওয়ার অর্থ হলো আপনি আপডেট হওয়া গোপনীয়তা নীতি গ্রহণ করেছেন।
আমাদের সাথে যোগাযোগ করুন
এই গোপনীয়তা নীতি বা U-Report On the Move সম্পর্কে আপনার যদি কোনও প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে আমাদের এখানে লিখুন: ureportonthemove@unicef.org